কবিতাঃ কালুরঘাটের তাকবির

 "কালুরঘাটের তাকবির"

                  আবু সিদ্দিক (১৪ অক্টোবর ২২)

ইশরাকের তকবির ধ্বনি
গর্জে উঠে ঢাকা শহর,
হুম্মাম কাদের ঘোষণা দিলো
সমস্বরে আল্লাহ আকবার।

যে তাকবিরে বদর উহুদ 
জয় হলো-রে আন্দালুস,
ইন্দো থেকে ইরিত্রিয়া আজ
সে সুর বাজে বঙ্গভূম।

বখতিয়ারের ঘোড়ার আওয়াজ 
মোহাম্মদ ঘুরীর ঐ নিশান,
সুর তুলেছে পলোগ্রাউন্ডে
হুম্মাম কাদেরের সেই শ্লোগান। 

যে তকবিরের প্রতিধ্বনি
তীরের মতো বিঁধছে আজ,
চুরমার হবে জুলুমশাহী
জাগলে আবার ঈমানদার।

সিপাহী জনতার বিপ্লবীরা
কোথায় তোমরা! ফের উঠো!!
ডাক দিয়েছে হুম্মাম কাদের
দেশপ্রেমিক সব ঘুম ভাঙ্গো!
 
বাঁচতে যদি চাওরে তবে
সাথে নিয়ে দেশ-মাতৃকার,
লড়তে হবে বীরের মতো
গর্জে উঠো আর-একবার।

ওসমানীকে জাগিয়ে তোল!
মেজর জলিল খবর দাও,
কালুরঘাটের তাকবির ধ্বনি
সবার কাছে পৌঁছে দাও।

জিয়ার ভুমিকায় হুম্মাম কাদের!! 
বাকি তোমরা কে কোথায়?
নুর-ইশরাক ঢাকায় আছে
জ্বলে উঠো ভাই, সব যায়গায়।

Comments

Popular posts from this blog

ফ্যাসিবাদী ব্যবস্থা চালু থাকার শঙ্কা

কবিতাঃ হুজুর তুমি! সুযোগ সন্ধানী