কবিতাঃ হুজুর তুমি! সুযোগ সন্ধানী
হুজুর তুমি! সুযোগ সন্ধানী
লেখকঃ আবু সিদ্দিক
ঠিক যেন মাছরাঙা,
আওলা বাউলা ফতোয়া দিয়ে
করছো নিজকে চাঙ্গা।
সুযোগ বুঝে ফতোয়া ছাড়ো
করতে নিজকে জাহির!!
চামচামি আর পদলেহী
করছো ধান্ধা ফিকির।
ফতোয়া মারার আগে তুমি
বুঝ সমাজ নীতি,
ধর্ম কভু চলে না-কো
বিনা সমাজ রীতি।
আইন আদালত রাষ্ট্র আছে
দিবেন সমাধান,
তুমি কেন ফতোয়া দিয়ে
করছো ভারি কান?
জানাজা আর মুর্দা নিয়ে
চায়নি তো কেউ ফতোয়া!
গায়ে পড়ে আগ বাড়িয়ে
তুলছো ধর্মের ধোঁয়া।
রাজ দরবারের মন গলাতে
করছো ধান্দা ফিকির,
নেতা নেত্রী দল পূজারী
করছো প্রণাম জিকির।
বিনিময়ে পকেট ভারি
হাতে ভাবতের প্লেট,
রাজ দরবারের ছাফাই গেয়ে
পাচ্ছো নগদ ক্রেষ্ট।
দুনিয়া লোভে ডুবে আছো
বলছোনা হক কথা,
সুযোগ বুঝে ফতোয়া ঝাড়ো
বে-দরকার অযথা।
ধর্ম কর্ম সবাই বুঝে
শিক্ষিত সমাজ যারা,
শান্ত সমাজ উস্কে দিতে
করো না পায়তারা।
Comments
Post a Comment