কবিতাঃ প্রাণ যায় যাক, চতর ঢাকো
"প্রাণ যায় যাক, চতর ঢাকো"
আবু সিদ্দিক, ১৪-সেপ্টে-২৩
কতিপয় উগ্রবাদী,
করছে তাড়া এক যুবাকে!
দৌড়ছে তো প্রাণটা হাতে,
দোষ তো নিশ্চয় আছে তাতে!
কি দোষ আছে শুনি আগ্গে!
শুনো তবে করছে কি সে!
সকাল দুপুর পাঁচ বেলাতে
মাইকে কেন আজান ফুকে?
উগ্রবাদীর আক্রমণে
মুসলিম জুবা প্রাণের ভয়ে
দৌড়ছে যখন জান বাঁচাতে
কিছু হুজুর রাস্তার ধারে
তা-ই না দেখে হাসছে জোরে।
বাঁচাও বাঁচাও চিৎকার করে
প্রাণ বাঁচানোর দৌড়ানীতে
হঠাৎ লুঙ্গি গেলো উঠে
চতর ভেঙ্গে হাঁটুর পরে!
অ'মনি হুজুর চেঁচিয়ে ওঠে
স্ব-জোরে হাকিয়ে গলা
বল্লো ভাই! শুনো তোমরা!
বড় নচ্ছার মুসলিম ব্যাটা!
হাটুর উপর লুঙ্গি তুলে
শরিয়ত লঙ্ঘন করে
ভাঙলো ফরজ সতর ঢাকা
ঈমান হারা মুসলিম ব্যেটা।
হাঁটুর পরে লুঙ্গি উঠায়
ফাসেক হয়ে গেলো রে সে,
শান্তি তাকে পেতে হবে
যা বলেছে শরিয়তে।
গল্পের কাহিনীটা ঠিক এরকমঃ
এক মুসলিম যুবককে তাড়া করছে কতিপয় উগ্রবাদী। কেন সে আযান দিল- এই অপরাধে।
দূর থেকে কিছু হুজুর মজা করে তা দেখছে।
বেচারা মুসলিম ছিল লুঙ্গি পরা। বাঁচার চেষ্টায় দৌড়াতে দৌড়াতে হঠাৎ তার লুঙ্গি উঠে যায় হাঁটুর উপরে। এতক্ষণ চুপ থেকে দাঁড়িয়ে মজা দেখা হুজুররা অমনি একসাথে চেঁচিয়ে বলে ওঠলো, এই ব্যাটা বড় নচ্ছার। হাঁটুর উপরে লুঙ্গি তুলে দৌঁড়ায়। সতর ঢাকা ফরজ। সে এই ফরজ লঙ্ঘন করে ফাসিক হয়ে গেছে। সমাজ থেকে তাকে তাড়াতে হবে। শরিয়ত মতো তার বিচার করতে হবে 

আমাদের অবস্থা আজ এমনই হয়ে গেছে!!
#কল্পিত_ঘটনা
Comments
Post a Comment