কবিতাঃ ওহে রাজা,ওহে রানী
ওহে রাজা,ওহে রানী
লেখকঃ আবু সিদ্দিক
কোথায় যাও সময় গুনি
বলোনা! একবার তাই?
ডাক এসেছে প্রভুদেশে
যেতে হবে সবার সাথে
কথা বলার সময় তো নাই!!
সাত সাগর তের নদী
এত দুরে গিয়ে যদি
ভাসায় দুচোখ বর্ষায়?
ওরে প্রজা ব্যংঙ্গের ছাতা!
গুছিয়ে যাবে মনের ব্যাথা
বুঝো যদি প্রভুরা কি চায়!!
প্রভুদের সেনশন
প্রজাদের টেনশন
আমার কি'বা আসে যায়!!
শুনোপ্রজা পিপীলিকা!!
প্রভুদের মতলবে
বাগদাদ আফগান,
ধুলোয় মিশে ছারখার
নরকে ইউক্রেন।
সিরিয়ার স্বর্গসুখ
লিবিয়ার শান্তি,
ইতিহাস হয়ে গেলো
প্রভুদের আর্জি।
Comments
Post a Comment